যে-কোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর: আয়ব্যয়, সপ্তর্ষি, রাজনীতি, আলুনি, বিলাতফেরত, নদীমাতৃক, চিরসুখী, প্রবচন।
উত্তর: আয়ব্যয় = আয় ও ব্যয় = দ্বন্দ্ব সমাস; সপ্তর্ষি = সপ্ত ঋষির সমাহার = দ্বিগু সমাস; রাজনীতি = রাজার নীতি = ষষ্ঠী তৎপুরুষ সমাস; আলুনি = নয় লুনি = নঞ তৎপুরুষ সমাস; বিলাতফেরত = বিলাত থেকে ফেরত = পঞ্চমী তৎপুরুষ সমাস; নদীমাতৃক = নদী মাতা যার = বহুব্রীহি সমাস; চিরসুখী = চিরকাল ব্যাপিয়া সুখী = দ্বিতীয়া তৎপুরুষ সমাস; প্রবচন = প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রাদি সমাস।
HSC Bangla 2nd Paper বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) · সৃজনশীল
যে-কোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর: আয়ব্যয়, সপ্তর্ষি…
Barisal · 2025
উত্তর
উত্তর