বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি) i. তিনি ধনী হলেও অসাধু নন। (জটিল) ii. পৃথিবী অস্থায়ী। (নেতিবাচক) iii. সত্যিই সেলুকাস, এদেশ বড় বিচিত্র। (বিস্ময়বোধক) iv. তুমি দীর্ঘজীবী হও। (নির্দেশক) v. তার বয়স হলেও শিক্ষা হয়নি (যৌগিক) vi. সরস্বতী বর দেবে না। (প্রশ্ন বাচক) vii. আইন মেনে চলা উচিত। (অনুজ্ঞাসূচক) viii. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা নাই আমার। (জটিল)
উত্তর: i. তিনি ধনী হলেও অসাধু নন। (জটিল) = যদিও তিনি ধনী, তবুও তিনি অসাধু নন। ii. পৃথিবী অস্থায়ী। (নেতিবাচক) = পৃথিবী স্থায়ী নয়। iii. সত্যিই সেলুকাস, এদেশ বড় বিচিত্র। (বিস্ময়বোধক) = সেলুকাস! কী বিচিত্র এ দেশ। iv. তুমি দীর্ঘজীবী হও। (নির্দেশক) = তোমার দীর্ঘ জীবন কামনা করছি। v. তার বয়স হলেও শিক্ষা হয়নি (যৌগিক) = তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। vi. সরস্বতী বর দেবে না। (প্রশ্ন বাচক) = সরস্বতী বর দেবেন কি? vii. আইন মেনে চলা উচিত। (অনুজ্ঞাসূচক) = আইন মেনে চলো। viii. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা নাই আমার। (জটিল) = যাহা ঠাট্টা সম্পর্ক, তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল

উত্তর