যোজক বলতে কী বোঝ? উদাহরণসহ যোজকের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর: যোজক: যোজক একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায়। যোজকের কাজ হলো একাধিক শব্দ, পদবন্ধ, বাক্যকল্প ও বাক্যের সংযোগ করা বা সম্পর্কিত করা। যেমন- ব্যাগটার নিচে ধরো নইলে ছিঁড়ে যাবে। এতগুলো বই আর এতগুলো খাতা তুমি নিয়ে যেতে পারবে? যোজকের শ্রেণিবিভাগ: অর্থ ও সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে যোজক শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো: ক. সংযোজক, খ. বিয়োজক, গ. সংকোচক, ঘ. সাপেক্ষ, ঙ. অনুকার যোজক। ক. সংযোজক (i) উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। এখানে 'ও' অব্যয়টি বাক্যস্থিত দুটি পদের সংযোজন করছে। (ii) তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে। এখানে 'তাই' অব্যয়টি দুটি বাক্যের সংযোজন ঘটাচ্ছে। আর, অধিকন্তু, সুতরাং শব্দগুলোও সংযোজক অব্যয়। খ. বিয়োজক (i) হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। এখানে 'কিংবা' অব্যয়টি দুটি পদের (হাসেম ও কাসেমের) বিয়োগ সম্বন্ধ ঘটাচ্ছে। (ii) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে 'কিংবা' অব্যয়টি দুটি বাক্যাংশের বিয়োজক। আমরা চেষ্টা করেছি বটে, কিন্তু কৃতকার্য হতে পারিনি। এখানে 'কিন্তু' অব্যয় দুটি বাক্যের বিয়োজক। বা, অথবা, নতুবা, না হয়, নয়তো শব্দগুলো বিয়োজক অব্যয়। গ. সংকোচক: তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। এখানে 'অথচ' অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করেছে। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়। ঘ. সাপেক্ষ যোজক: যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থাকে। তাই এগুলোকে অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে। যেমন: ১. তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। ২. আজ যদি (শর্তবাচক) পারি, একবার সেখানে যাব। ৩. এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার। ঙ. অনুকার যোজক : অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে যেসব শব্দ গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক যোজক বলে। যেমন: বজ্রের ধ্বনি – কড়কড় মেঘের গর্জন – গুড়গুড় বৃষ্টির তুমুল শব্দ- ঝমঝম সিংহের গর্জন – গরগর স্রোতের ধ্বনি – কলকল ঘোড়ার ডাক - চিহি চিহি বাতাসের গতি - শনশন কাকের ডাক-কাকা
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল
যোজক বলতে কী বোঝ? উদাহরণসহ যোজকের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর