কর্মপদ গ্রহণের ক্ষমতা অনুসারে ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর: কর্মপদ গ্রহণের ক্ষমতা অনুসারে ক্রিয়াপদ ৩ প্রকার । যথা - ১. সকর্মক ক্রিয়া ২. অকর্মক ক্রিয়া ৩. দ্বিকর্মক ক্রিয়া ১. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়াপদে কমপক্ষে একটি কর্ম পদ থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন- রিনা ফুল তোলে। বাবা আমাকে একটি বই ও দুটি কলম কিনে দিয়েছেন। ২. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়াপদের কোনো কর্মপদ থাকে না, তাকে অকর্মক ক্রিয়া পদ বলে। আমি পড়ি। রহমান লেখে ইত্যাদি। ৩. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়াপদের দুটি কর্ম থাকে যার একটি প্রাণিবাচক অপরটি অপ্রাণিবাচক তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। বাবা আমাকে একটি জামা কিনে দিয়েছেন।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল
কর্মপদ গ্রহণের ক্ষমতা অনুসারে ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর