উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর: বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ: বাংলা ক্রিয়াপদকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। এগুলো হলো: ১. অর্থ সম্পর্ক বিচারে, ২. গঠন বৈশিষ্ট্য বিচারে ও ৩. কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে। ১. অর্থ সম্পর্ক বিচারের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার: ক. সমাপিকা ক্রিয়া ও খ. অসমাপিকা ক্রিয়া। ক. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন- আজ আমি কাজটা করব। খ. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন- আমি বাড়ি এসে...। 'এসে' অসমাপিকা ক্রিয়া। ২. গঠন বৈশিষ্ট্য বিচারে ক্রিয়া চার প্রকার। নিচে এগুলো সংক্ষেপে আলোচনা করা হলো: ক. প্রযোজক ক্রিয়া: প্রযোজক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন-সাপুড়ে সাপ খেলায়। খ. নামধাতুর ক্রিয়া: নামধাতুর সাথে বিভক্তি যোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলে নামধাতুর ক্রিয়া। যেমন- শাসনের জন্য বেতানো ঠিক নয়। গ. যৌগিক ক্রিয়া: একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াযোগে যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন- ছেলেরা হেসে ফেলল। ঘ. মিশ্র ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর, হ, দে, পা, যা, কাট, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াকে মিশ্র ক্রিয়া বলে। যেমন-আমরা লালবাগ কেল্লা দর্শন করলাম। ৩. কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে : বাক্যে কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়: ক. অকর্মক ক্রিয়া ও খ. সকর্মক ক্রিয়া। ক. অকর্মক ক্রিয়া: বাক্যে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন- মেঘ ডাকে। খ. সকর্মক ক্রিয়া: বাক্যে যে ক্রিয়ার এক বা একাধিক কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন- সাবু গান করে।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল
উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
Barisal · 2025
উত্তর
উত্তর