আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
উত্তর: আবেগ শব্দ: যেসব শব্দ বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব ও আবেগ প্রকাশের ব্যবহৃত হয়, সেগুলোকে আবেগ শব্দ বলে। আবেগ শব্দের শ্রেণীবিভাগ: নিচে উদাহরণসহ বিভিন্ন অর্থে আবেগ শব্দের ব্যবহার দেখানো হলো। ক. উচ্ছাস প্রকাশে: মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ! খ. স্বীকৃতি বা অনস্বীকৃতি জ্ঞাপনে: হ্যাঁ, আমি যাব। না,আমি যাব না। গ. সম্মতি প্রকাশে: আমি আজ আলবাত যাব। ঘ. অনুমোদন বাচকতায়: আমি যখন বলেছেন, বেশ তো আমি যাব। ঙ. সমর্থক সূচক জবাবে: আপনি যা জানেন তা তো ঠিকই বটে। চ. যন্ত্রণা ও ভয় প্রকাশে: উ! পায়ে বড্ড লেগেছে। আঃ! কি বিপদ। ছ. ঘৃনা বা বিরক্তি প্রকাশে: ছি ছি, তুমি এত নীচ?কি আপদ! লোকটা যে পিছু ছাড়ে না! জ. সম্বোধনে: "ওগো, আজ তোরা যাসনে ঘরের বাইরে। ঝ. সম্ভাবনায়: "সংশয় সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে। ঞ. বাক্যলঙ্কার বা অলংকিক: কত না হারানো স্মৃতি জাগে আজ মনে। "হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা,কোথায় সজ্জা।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল
আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর