বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ করো।
উত্তর: বিশেষ্য পদ: যে পদ দিয়ে কোনাে ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, সমষ্টি, কাজ বা গুণের নাম বােঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন: রবীন্দ্রনাথ, পানি, মানুষ, ঢাকা, সমিতি, ভােজন, বিনয় ইত্যাদি। বিশেষ্য পদের শ্রেণিবিভাগ। সাধারণত বিশেষ্য পদ ছয় রকমের হয়। যেমন : ১. সংজ্ঞাবাচক বিশেষ্য, ২. জাতিবাচক বিশেষ্য, ৩. বস্তুবাচক বিশেষ্য, ৪. গুণবাচক বিশেষ্য, ৫. সমষ্টিবাচক বিশেষ্য ও ৬. ক্রিয়াবাচক বিশেষ্য। ১. সংজ্ঞাবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে ব্যক্তি, স্থান, নদী, পর্বত, সাগর, গ্রন্থ ইত্যাদির নাম বা সংজ্ঞা বােঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন: রবীন্দ্রনাথ, নজরুল, ঢাকা, দিল্লি, পদ্মা, মেঘনা, হিমালয়, বঙ্গোপসাগর, মহাভারত, মেঘনাদবধ ইত্যাদি। ২. জাতিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে জাতি বা শ্রেণির নাম বােঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন : মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ইংরেজ, আমেরিকান, বাঙালি, নিগ্রো, পাখি ইত্যাদি। ৩. বস্তুবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে বস্তুর নাম বােঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন: লবণ, তেল, জল, ইট, কাঠ, সােনা, তামা, লােহা, কাগজ, কলম ইত্যাদি। ৪ গণবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে গুণ, দোষ বা অবস্থা বােঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: দুঃখ, দয়া, সুখ, সৌন্দর্য, সাধুতা, বিনয়, বীরত্ব, শােক ইত্যাদি। সমষ্টিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে ব্যক্তি বা বস্তুর সমষ্টি বােঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন - জনতা, সভা, সমিতি, দল, ফৌজ, নৌবহর, মাহফিল ইত্যাদি। ৬ কিয়াবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে কাজের নাম বােঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন : গমন, ভােজন, দর্শন, ভ্রমণ, রােদন, শয়ন, শ্রবণ ইত্যাদি। একে ভাববাচক বিশেষ্যও বলা হয়।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল
বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ করো।
উত্তর