ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা কর।
উত্তর: বাংলা ক্রিয়া পদের শ্রেণীবিভাগ: বাংলা ক্রিয়া প্রতি তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হলো: ১. অর্থ সম্পর্ক বিচারে, ২. গঠন বৈশিষ্ট্য বিচারে ও ৩. কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে। ১. অর্থ সম্পর্ক বিচারের দিক দিয়ে ক্রিয়াপদ দুই প্রকার। যথা- ক. সমাপিকা ক্রিয়া ও খ. অসমাপিকা ক্রিয়া। ক. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া বাক্যের অর্থ বা ভাব সম্পূর্নরূপে প্রকাশ করে,তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন- আজ আমি কাজটা করব। খ. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া বাক্যের অর্থ বা ভাবসম্পূর্ণ রূপে প্রকাশ করে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: আমি বাড়ি এসে [গণিত] ।"এসে" অসমাপিকা ক্রিয়া। ২. গঠন বৈশিষ্ট্য বিচারে ক্রিয়া চার প্রকার। নিচে এগুলোর সংক্ষেপে আলোচনা করা হলো। ক. প্রযোজক ক্রিয়া: প্রযোজক ধাতুর সঙ্গে বিভক্তির যোগ করে যে ক্রিয়া গঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন : সাপুরে সব খেলায়। খ. নাম ধাতুর ক্রিয়া : নাম ধাতুর সাথে বিভক্তিযোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ধাতুর ক্রিয়া বলে। যেমন: শাসনের জন্য বেতানো ঠিক নয়। গ. যৌগিক ক্রিয়া: একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াযোগের যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন- ছেলেরা হেসে ফেলল। ঘ. মিশ্র ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সাথে কর, হ,দে,যা,কাট,ছাট,মার, প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়া কে মিশ্র ক্রিয়া বলে। যেমন- আমরা লালবাগ কেল্লা দর্শন করলাম। ৩. কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে : বাক্যে কর্ম পথ সংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ক. অকর্মক ক্রিয়া খ. সকর্মক ক্রিয়া। ক. অকর্মক ক্রিয়া : বাক্যে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন- মেঘ ডাকে। খ. সকর্মক ক্রিয়া : বাকে যে ক্রিয়ার এক বা একাধিক কর্ম থাকে তাকে সকল প্রক্রিয়া বলে। যেমন: সাবু গান করে।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল
ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা কর।
উত্তর