সাপেক্ষ সর্বনাম কী? সাপেক্ষ সর্বনামের পাঁচটি প্রয়োগ দেখাও। বা সাপেক্ষ সর্বনাম বলতে কী বোঝো? যেকোনো চারটি/পাঁচটি বাক্যে এর প্রয়োগ দেখিয়ে তা চিহ্নিত করো।
উত্তর: পরস্পর নির্ভরশীল যে সর্বনামগুলো দুটি বাক্যাংশের মধ্যে সংযোগ ঘটায় তাদের সাপেক্ষ সর্বনাম বলে। নিচে এর চারটি প্রয়োগ দেখানো হলো : ক্রমিক সাপেক্ষ সর্বনাম প্রয়োগ i যে-সে যে সহে সে রহে। ii যার-তার যার কাজ তারই সাজে। iii যত-তত 'যত চাও তত লও তরণী পরে। iv যেমন-তেমন যেমন কুকুর তেমন মুগুর। v যিনি-তিনি যিনি জজ তিনিই সাহেব।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল
সাপেক্ষ সর্বনাম কী? সাপেক্ষ সর্বনামের পাঁচটি প্রয়োগ দেখাও। বা সাপেক্ষ সর্বনাম বলতে কী বোঝো? যেকোনো চারটি/পাঁচটি বাক্যে এর প্রয়োগ দেখিয়ে তা চিহ্নিত করো।
উত্তর