পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে তোমার বন্ধুকে ই-মেইল প্রেরণ কর।
উত্তর: New Mail To : [email protected]. Cc : [গণিত] Bcc : [গণিত] .. Subject: পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। প্রিয় তুহিন, আজ পহেলা ফাল্গুন, ফুলের ঋতুর প্রথম দিন। প্রকৃতি আজ আপন সাজে সেজেছে। তার নিজের রঙে রাঙিয়ে তুলেছে মানুষের মন। সবুজ সতেজ শিহরন 'লেগেছে তাদের চোখেমুখে। সবার মধ্যেই আনন্দের অভিব্যক্তি। সবাই বসন্ত বন্দনায় মুখর। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। ফুল-ফাগুনের এই আনন্দ ছড়িয়ে যাক সবার মনে। সূচনা হোক মানুষের প্রতি মানুষের মানবিক ভালোবাসার। প্রকৃতির রূপে-রঙে, বর্ণে, গন্ধে, সুরে-ছন্দে ভরে উঠুক তোমার মন। এই প্রত্যাশায় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা তোমাকে। তোমার বন্ধু রুমন
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে তোমার বন্ধুকে ই-মেইল প্রেরণ কর।
উত্তর