শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত করার উপায় সম্পর্কে পরামর্শ জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
উত্তর: ০১ মার্চ, ২০২৫ সম্পাদক দৈনিক প্রথম আলো ১০০, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১০০০। বিষয়: চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আবেদন। জনাব বিনীত নিবেদন এই যে, আপনার বহুল প্রচারিত স্বনামধন্য জনপ্রিয় দৈনিক প্রথম আলো পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করতে আপনার মর্জি হয়। নিবেদক রাকিবুল ইসলাম চানখারপুল, ঢাকা সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন: সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতির উন্নয়ন নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের দেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও হতাশার জন্ম দিচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগ। প্রথমত, শিক্ষাঙ্গনে সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলার পদক্ষেপগুলো প্রয়োজন। প্রশাসনের উচিত শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মনিটরিং করা এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয়ত, রাজনীতি শিক্ষাঙ্গনে সন্ত্রাসের অন্যতম প্রধান কারণ। ছাত্ররাজনীতির নামে অস্ত্রবাজি, চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্মের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মনোজগতে ইতিবাচক মনোভাব তৈরির জন্য নিয়মিত সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজন করা উচিত। চতুর্থত, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সভা ও কর্মশালার আয়োজন করা উচিত। সবশেষে, শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা এবং মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া জরুরি। মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য শিক্ষার্থীদের উপযুক্ত পরামর্শ ও সাহায্য দেওয়া উচিত শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত রাখতে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা প্রয়োজন। একমাত্র সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই আমরা শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করতে পারি। একটি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন আমাদের আগামী প্রজন্মকে সুস্থ, সুন্দর ও সৃজনশীল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়তা করবে। রাকিবুল ইসলাম চানখারপুল, ঢাকা
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত করার উপায় সম্পর্কে পরামর্শ জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
উত্তর