শিক্ষাসফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর: To : [email protected] Cc : [গণিত] . Bcc : [গণিত] ... Subject: শিক্ষাসফরে যাওয়ার আমন্ত্রণ। প্রিয় জারিফ, শিক্ষাজীবনে শিক্ষাসফরের গুরুত্ব অপরিসীম। ক্লাসের নিয়মিত পাঠে বিষয়ভিত্তিক জানাশোনাকে পরিপূর্ণতা দিতে শিক্ষাসফর অত্যাবশ্যক। এর মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও সমঝোতা যেমন বৃদ্ধি পায়, তেমনি পাঠানুশীলনের তাৎপর্যপূর্ণ উৎকর্ষ সাধিত হয়। এসব বিষয় সামনে রেখেই এ বছর শিক্ষাসফরের স্থান নির্ধারণ করা হয়েছে মহাস্থানগড়। তিন দিনের এ সফরে শিক্ষার্থী, শিক্ষক ও একজন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ থাকবেন। আশা করি তুমি পূর্ণ প্রস্তুতি নিয়ে আগামী ২৩ এপ্রিল সকাল ৭টায় কলেজ গেটে উপস্থিত থাকবে। ভালো থেকো। স্বাধীন
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
শিক্ষাসফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর