শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।
উত্তর: ২২শে জানুয়ারি, ২০২৫ অধ্যক্ষ মওলানা মোহাম্মদ আলী সরকারি কলেজ কাগমারি, টাঙ্গাইল । বিষয় : শিক্ষাসফরের অনুমতির জন্য আবেদন । জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। প্রতিবছরই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের দেশের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোতে শিক্ষাসফরে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক যে, বিগত প্রায় দুবছরে এককভাবে তো নয়ই, অন্য কোনো বিভাগের সাথেও শিক্ষাসফরে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। এবার মানবিক বিভাগ থেকে পৃথকভাবে আমরা কক্সবাজার ও সেন্টমার্টিনে যেতে আগ্রহী। বিশেষ করে ভূগোল' বিষয়ের জন্য এ সফরটি খুবই সংগতিপূর্ণ হবে। ভূগোল ও বাংলা বিভাগের প্রিয় চারজন শিক্ষক আমাদের সাথে যেতে সম্মতি দিয়েছেন। উল্লেখ্য, শিক্ষাসফরের অর্ধেক ব্যয় বহন করতে আমরা রাজি আছি। অতএব, মহোদয়ের কাছে প্রার্থনা, আমাদেরকে শিক্ষাসফরের অনুমতিদানসহ অর্ধেক খরচ কলেজ থেকে বহন করার সদয় সম্মতি দিলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব । বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত জিম আহমেদ দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থীদের পক্ষে ।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।
উত্তর