সংবাদপত্রে প্রকাশিত কোনো মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা সম্পাদকের কাছে একটি পত্র লেখ।
উত্তর: ২৪ মার্চ ২০২৫ বরাবর সম্পাদক দৈনিক সংবাদ ৩৬ পুরানা পল্টন, ঢাকা-১০০০। বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব আপনার বহুল প্রচারিত 'দৈনিক সংবাদ'-এ সংযুক্ত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন । নিবেদক শিপন বড়ুয়া ছাগলনাইয়া, ফেনী। 'মিথ্যা খবর প্রকাশের প্রতিবাদ' দৈনিক সংবাদ' পত্রিকায় গত ১৬.০৭.২০২৩ তারিখে 'মুক্তমন' নামক শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে । একটি কুচক্রী মহল উক্ত প্রতিষ্ঠানের সাফল্য ও উন্নতি সহ্য করতে না পেরে এ কাজ করেছে । তারা উক্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যাপারে বারবার হস্তক্ষেপ করতে চেয়েও ব্যর্থ হয়েছে । অবশেষে নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য পত্রিকায় মিথ্যা খবর প্রকাশ করার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছে । তাদের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্বচ্ছ। আমরা সর্বদা সততার সাথে সকল কাজ করছি । উক্ত প্রতিষ্ঠানে যুগোপযোগী শিক্ষা প্রদান করা হয় । এখানে নিয়োজিত শিক্ষকগণ অত্যন্ত যোগ্য ও সৃজনী শক্তির অধিকারী। এছাড়া প্রতিষ্ঠানটির প্রধান একজন বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব। তাই উক্ত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে মিথ্যা খবরে বিভ্রান্ত না হয়ে সরাসরি আমাদের কার্যক্রম দেখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। নিবেদক শিপন বড়ুয়া ছাগলনাইয়া, ফেনী।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
সংবাদপত্রে প্রকাশিত কোনো মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা সম্পাদকের কাছে একটি পত্র লেখ।
উত্তর