বইপড়ার গুরুত্ব বিষয়ে পরামর্শ দিয়ে তোমার ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর: To : [email protected] Cc : [গণিত] Bcc : [গণিত] .. Subject: বই পড়ার গুরুত্ব। প্রিয় রায়্যান, আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা নিও। মায়ের কাছে শুনলাম ইদানীং তুমি বিষণ্ণ হয়ে থাকো, নতুবা ফোন নিয়ে সময় কাটাও। কিন্তু তুমি নিশ্চয় জানো- ফোন বেশি ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর। তাই তোমাকে আমি চমৎকার একটি নতুন জগতের সন্ধান দেওয়ার জন্য লিখছি। তুমি তো অনেক বুদ্ধিমান ছেলে। সুতরাং নিশ্চয়ই জানো যে বই আমাদের খুব ভালো বন্ধু। বইকে যদি তুমি তোমার সঙ্গী করে নাও তাহলে দেখবে তোমার মনের বিষণ্ণতা কেটে যাবে। প্রতিটি বইয়ে একটি করে জগৎ আছে, সেই জগতে তুমি যখন বিচরণ করবে তখন দেখবে কত আনন্দ! প্রথম দিকে তোমার যদি বেশিক্ষণ পড়তে ভালো না লাগে তাহলে অল্প করে পড়ো, দেখবে এভাবে একটু একটু করে একসময় অভ্যাস হয়ে যাবে। বই পড়লে তুমি অনেক কিছু জানতে এবং জ্ঞান অর্জন করতে পারবে। যাক, তুমি অনেক ভালো থাকো- এই দোয়া রইল। তোমার ভাইয়া রাফিউল আলম
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
বইপড়ার গুরুত্ব বিষয়ে পরামর্শ দিয়ে তোমার ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর