মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে প্রেরণের জন্য একটি ই-মেইল লেখ।
উত্তর: To : [email protected] Cc : [গণিত] Bcc : [গণিত] .. Subject: মাদকাসক্তির কুফল স্নেহের আশিষ, আমার পক্ষ থেকে আদর আর স্নেহাশিস গ্রহণ করিও। আজ তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লিখছি। বিষয়টি হলো মাদকাসক্তি। তুমি নিশ্চয়ই জান যে, মাদকাসক্তি একটি নীরব ঘাতক। আমাদের দেশের ছাত্র এবং শিক্ষিত হাজার হাজার তরুণ এ নেশায় আসক্ত। সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে- মাদকাসক্তদের মরণঘাতী এইডসসহ বিভিন্ন জটিল রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। অতএব সাবধান! । মাদকাসক্তির ফলে ব্যক্তি তো বটেই, পুরো পরিবার, সমাজ এবং রাষ্ট্র নানাভাবে ক্ষতির সম্মুখীন হয়। মাদকাসক্তির সাথে কেবল অবৈধ মাদক ব্যবসাই নয়, এর সঙ্গে সন্ত্রাস ও অন্যান্য অপরাধও অঙ্গাঙ্গীভাবে জড়িত। এ পেক্ষাপটে মাদকাসক্তির ভায়াবহ বিস্তার থেকে পরিত্রাণ পেতে এর ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক সচেতনতার প্রয়োজন। তুমি এ আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী হবে- এটাই আমার প্রত্যাশা। ভালো থেকো। স্বাধীন
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে প্রেরণের জন্য একটি ই-মেইল লেখ।
উত্তর