পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে ছোট ভাইকে একটি ই-মেইল লেখ।
উত্তর: To : [email protected] Cc : [গণিত] ... Bcc : [গণিত] . Subject: পরীক্ষায় ভালো ফলাফল করতে উৎসাহ প্রদান। স্নেহের মাসুদ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমার এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমার জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর পড়াশোনা করে ফলাফল ভালো করতে হবে তোমাকে। তুমি জেনে থাকবে, ভালো ফলাফল সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবার ইচ্ছা তুমি বুয়েট পাস করে দেশসেরা ইঞ্জিনিয়ার হও। বুয়েটসহ দেশ-বিদেশের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হলেও ভালো ফলাফলের বিকল্প নেই। তাই কঠোর অনুশীলনের মাধ্যমে পড়াশোনা করে তুমি ভালো ফলাফল করবে বলে আমি বিশ্বাস করি। ভালো থেকো। তোমার বড় ভাই আসাদ
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে ছোট ভাইকে একটি ই-মেইল লেখ।
উত্তর