শুদ্ধাচার ও সৌজন্যবোধ সম্পর্কে ছোট ভাইয়ের নিকট একটি উপদেশমূলক বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর: To: [email protected] Bcc : Cc : Subject: শুদ্ধাচার ও সৌজন্যবোধের গুরুত্ব। স্নেহের অমিত শুদ্ধাচার মানে হলো সৎ, নীতিবান এবং ন্যায়ের পথে চলা। শুদ্ধাচারী জীবনযাপন করলে আমরা নিজেদের প্রতি যেমন সৎ থাকি, তেমনই অন্যের শ্রদ্ধাভাজন পারি। সৌজন্যবোধ হলো অন্যের প্রতি সম্মান দেখানো এবং ভদ্র আচরণ করা। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, কথা বলার সময় বিনয়ী হওয়া এবং প্রয়োজনে অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সৌজন্যবোধের প্রকাশ। আমি চাই তুমি এই গুণগুলো তোমার জীবনে ধারণ করবে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। শুভ কামনায় তোমার বড় দিদি অমিত্রা
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
শুদ্ধাচার ও সৌজন্যবোধ সম্পর্কে ছোট ভাইয়ের নিকট একটি উপদেশমূলক বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর