কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা কর।
উত্তর: বরাবর মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, ঢাকা। বিষয়: 'সহকারী শিক্ষক' পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বর্ণনা আপনার সদয় বিবেচনার জন্য নিচে দেওয়া হলো: (ক) নাম: তপন (খ) পিতার নাম: শিপন (গ) মাতার নাম: তনু (ঘ) স্থায়ী ঠিকানা: গ্রাম- রত্নপুর, ডাকঘর- রত্নপুর, থানা- আগৈলঝাড়া, জেলা- বরিশাল। (ঙ) বর্তমান ঠিকানা: ২৪, পুরানা পল্টন, ডা. নওয়াব আলী টাওয়ার, ঢাকা। (চ) জন্মতারিখ: ০১/০১/১৯৯৪ (ছ) জাতীয়তা: বাংলাদেশি (জ) বৈবাহিক অবস্থা: অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা: পরীক্ষার নাম বিভাগ/শাখা বোর্ড/বিশ্ববিদ্যালয় গ্রেড/বিভাগ পাসের সাল এসএসসি বিজ্ঞান যশোর ৩.৩৮ ২০১১ এইচএসসি মানবিক ঢাকা ৮.০০ ২০১৩ স্নাতক অর্থনীতি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ৩.৫০ ২০১৭ স্নাতকোত্তর অর্থনীতি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ৩.৫৮ ২০১৮ শিক্ষক পদে চাকরির আবেদন (ঞ) অভিজ্ঞতা: ১ বছর যাবৎ একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছি। (ট) ব্যাংক ড্রাফট নং: GOA 289132, অগ্রণী ব্যাংক, পুরানা পল্টন শাখা, ঢাকা। অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন, উক্ত বিষয়টি বিবেচনা করতে আপনার মর্জি হয়। আবেদনকারীর স্বাক্ষর তপন সংযুক্তিসমূহ: (১) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র। (২) নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র। (৩) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সনদপত্র। (৪) ৫০০ টাকার মূল্যের ব্যাংক ড্রাফট। (৫) দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা কর।
উত্তর