মাদকাসক্তির কুফল সম্পর্কে উপদেশ দিয়ে ছোটো ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি প্রেরণ কর।
উত্তর: তেজগাঁও, ঢাকা ১২০৭ ২৫শে মে ২০১৯ স্নেহের সায়েম, আন্তরিক ভালোবাসা ও স্নেহ নিও। আশা করি আব্বা-আম্মা ও রুম্পাকে নিয়ে ভালো আছ। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তুমি একটি ভালো কলেজে ভর্তি হতে পেরেছ জেনে খুব খুশি হয়েছি। শিক্ষাজীবনে দুটি বছর খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই তোমাকে পড়ালেখায় বিশেষ মনোযোগী হতে হবে। এখন তুমি জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছ। তাই বড় ভাই হিসেবে কয়েকটি বিষয়ে তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি। কলেজে হয়তো তোমার অনেক নতুন বন্ধু হয়েছে। বন্ধু নির্বাচনে সবসময় সাবধান থাকবে। তাদের প্ররোচনায় কখনোই ধূমপানে আসক্ত হবে না। কারণ ধূমপানের আসক্তি থেকেই বেশির ভাগ সময়ে মাদকাসক্তির সূচনা হয়। এ বিষয়ে তোমাকে বিশেষ সচেতন থাকতে হবে। মাদকাসক্তি যে একজন মানুষকে কীভাবে ধ্বংস করে দিতে পারে সে সম্পর্কে হয়ত তুমি কিছুটা অবগত আছ। মাদকাসক্ত ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের জন্য অভিশাপ। মাদকাসক্তির ফলে যে শারীরিক ক্ষতি সাধিত হয় তা অপূরণীয়। একজন মাদকাসক্ত ব্যক্তির কর্মক্ষমতা খুব দ্রুত হ্রাস পায়। তার দেহে রক্তশূন্যতা দেখা দেয়, ফুসফুস, হার্ট, পাকস্থলী প্রভৃতি ক্ষয়প্রাপ্ত হতে থাকে। মস্তিষ্কের স্নায়ুকোষ নষ্ট হয়ে যায়। যে কারণে সে আর সুস্থ-স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না। তাছাড়া নিয়মিত মাদক নিতে না পারলে মানসিক অস্থিরতা দেখা দেয়। শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসময় সে নেশার জন্য যেকোনো অনৈতিক কাজ করতেও পিছপা হয় না। এভাবে একসময়ে সেই মাদকাসক্ত ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। মাদকাসক্তি শুধু স্বাস্থ্যেরই ক্ষতিসাধন করে না, এর ফলে পরিবারেও দেখা দেয় অশান্তি। মাদকাসক্তি দারিদ্র্যের অন্যতম কারণ। মাদকাসক্ত ব্যক্তি তার নেশার দ্রব্য কেনার জন্য পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে মিথ্যা অজুহাতে টাকা দাবি করে, যা অনেক পরিবারের পক্ষেই দেওয়া সম্ভব হয় না। টাকা না পেয়ে পরিবারের সদস্যদের নানাভাবে উত্ত্যক্ত করা শুরু করে এবং তাদের মানসিক যন্ত্রণার কারণ হয়ে ওঠে। একসময় পরিবার থেকে টাকা না পেয়ে সে বাইরের দিকে হাত বাড়ায় এবং চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি প্রভৃতি অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ে। ফলে সমাজে অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই তোমাকে প্রথম থেকেই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আমার দৃঢ়বিশ্বাস, সচেতনতা ও পরিচ্ছন্ন ইচ্ছাশক্তির জোরে মাদকাসক্তির অভিশাপ থেকে তুমি নিজেকে মুক্ত রাখতে পারবে। যেকোনো পরামর্শের জন্য নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করবে। আর পরিবারের সাথে অধিক সময় ব্যয় করবে। আব্বা-আম্মাকে সালাম দিও। ইতি তোমার বড় ভাই মাহমুদুর রহমান * [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
মাদকাসক্তির কুফল সম্পর্কে উপদেশ দিয়ে ছোটো ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি…
Comilla · 2025
উত্তর
উত্তর
১১. অভিজ্ঞতা : হিসাবরক্ষক হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা।
অতএব, বিনীত প্রার্থনা, উল্লিখিত তথ্যাদির ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানে আমাকে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
নিবেদক-
ফাতেমা ওয়ারা
সংযুক্তি
১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
২. সকল সনদপত্রের অনুলিপি
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি
৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি
* (এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে)