একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'হিসাবরক্ষক' পদে নিয়োগ লাভের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন পত্র রচনা কর।
উত্তর: ১৭ই মে, ২০১৯ বরাবর ব্যবস্থাপনা পরিচালক প্রাণ-আরএফএল গ্রুপ লি. মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। বিষয়: 'হিসাবরক্ষক' পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, গত ৫ই মে, ২০১৯ তারিখে 'দৈনিক প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে কিছুসংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। ১. নাম: ফাতেমা ওয়ারা ২. পিতার নাম: ওয়াজেদ মল্লিক ৩. মায়ের নাম: রাবেয়া সুলতানা ৪. স্থায়ী ঠিকনা গ্রাম: লক্ষমণপুর, ডাকঘর+ উপজেলা; পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও। ৫. বর্তমান ঠিকানা: ঐ ৬. জন্মতারিখ: ৩০ সেপ্টেম্বর ১৯৯৯ ৭. জাতীয়তা: বাংলাদেশি (জন্মসূত্রে) ৮. ধর্ম: ইসলাম ৯.বৈবাহিক অবস্থা: অবিবাহিত ১০. শিক্ষাগত যোগ্যতা: [চিত্র] ১১. অভিজ্ঞতা : হিসাবরক্ষক হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা। অতএব, বিনীত প্রার্থনা, উল্লিখিত তথ্যাদির ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানে আমাকে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি। নিবেদক- ফাতেমা ওয়ারা সংযুক্তি ১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ২. সকল সনদপত্রের অনুলিপি ৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি ৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি * (এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে)
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'হিসাবরক্ষক' পদে নিয়োগ লাভের জন্য ঊর্ধ্ব…
Comilla · 2025
উত্তর
উত্তর
১১. অভিজ্ঞতা : হিসাবরক্ষক হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা।
অতএব, বিনীত প্রার্থনা, উল্লিখিত তথ্যাদির ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানে আমাকে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
নিবেদক-
ফাতেমা ওয়ারা
সংযুক্তি
১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
২. সকল সনদপত্রের অনুলিপি
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি
৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি
* (এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে)