কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'হিসাবরক্ষক' পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ।
উত্তর: ২৭. ০৩. ২০২৫ ব্যবস্থাপনা পরিচালক আহমেদ বাওয়ানী জুট মিলস্ লি. ডেমরা, ঢাকা। বিষয়: হিসাবরক্ষক/অফিস সহকারী পদে নিয়োগের আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, ২৫. ০৩, ২০২৫ তারিখে দৈনিক 'প' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে কিছুসংখ্যক হিসাবরক্ষক/ অফিস সহকারী নিয়োগ করা হবে। আমি উক্ত পদে অন্য একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলি আপনার সমীপে পেশ করছি। ১. নাম : আলেয়া বেগম ২. পিতার নাম : আলী আকবর ৩. মাতার নাম : জাহানারা বেগম 8. স্থায়ী ঠিকানা : গ্রাম- মিলপাড়া, ডাকঘর- মিলপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া। ৫. বর্তমান ঠিকানা: ঐ ৬. জন্ম তারিখ : ২৮. ০৪. ১৯৯৭ ৭. বয়স : ২৮ বছর ৪ মাস ৮. জাতীয়তা : বাংলাদেশি ৯. ধর্ম : ইসলাম ১০. এনআইডি নম্বর ১৯৯০১৯১৮১৭ ১১. মোবাইল নম্বর: ০১৭১২৫৭০২ ১২. শিক্ষাগত যোগ্যতা: পরীক্ষার নাম বিভাগ/ বিষয় প্রাপ্ত জিপিএ/সিজিপিএ পাশের বছর বোর্ড/বিশ্ববিদ্যালয় এসএসসি ব্যবসায় শিক্ষা ৫.০০ (৫-এর মধ্যে) ২০১০ সিলেট বোর্ড এইচএসসি ব্যবসায় শিক্ষা ৫.০০ (৫-এর মধ্যে) ২০১২ ঢাকা বোর্ড বিএসএস (সম্মান) একাউন্টিং ৩.৭৫ (৪-এর মধ্যে) ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয় এমএসএস একাউন্টিং ৩.৮০ (৪-এর মধ্যে) ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩. অভিজ্ঞতা : মেসার্স পপুলার এন্ড কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে গত দুই বছর যাবৎ কাজ করে আসছি। অতএব, আমার যোগ্যতা ও অভিজ্ঞতা সহৃদয় বিবেচনা করে উক্ত পদে নিয়োগ দিয়ে বাধিত করবেন। বিনীত আলেয়া বেগম
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'হিসাবরক্ষক' পদে নিয়োগ লাভের জন্য একটি আ…
Sylhet · 2025
উত্তর
উত্তর