বড় বোনের বিবাহ উপলক্ষ্যে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর: To : [email protected] Cc : Bcc : Subject : Personal letter প্রিয় অর্কিড, আগামী ১৮ এপ্রিল ২০১৮ (৫ বৈশাখ, ১৪২৫) সোমবার আমার বড় বোনের বিয়ে। এ বিয়েতে উপস্থিত থেকে বর- কনেকে দোয়া করার জন্য তোমার বাড়ির সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বড় আপাকে তোমার মনে আছে নিশ্চয়ই। এসএসসি পরীক্ষার সময় তোমার গাল টিপে মাথায় হাত বুলিয়ে যিনি আদর ও দোয়া করেছিলেন, সেই আপার বিয়ে। আপা নিজে তোমার কথা বলেছেন। তুমি দুদিন আগেই আমাদের বাসায় চলে আসবে। অনেক কাজ আছে সেগুলো তোমাকে সঙ্গে নিয়েই করতে হবে। তুমি থাকলে অনেক মজা হবে, অনেক আনন্দ করা যাবে। আপার বর সদ্য চাকরি পাওয়া একজন ইঞ্জিনিয়ার। তার সঙ্গেও খাতির জমাতে হবে। এ কাজটা তুমি ভালো পার। কাজেই তোমার উপস্থিতি অত্যাবশ্যক। ভালো থেকো। তোমার বন্ধু রিফাত
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
বড় বোনের বিবাহ উপলক্ষ্যে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে একটি বৈদ্যুতি…
Rajshahi · 2025
উত্তর
উত্তর