সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর: To : [email protected] Cc : [গণিত] .। Bcc: [গণিত] .. Subject: আনন্দদায়ক বই পাঠের অনুভূতি। প্রিয় ইফতেখার সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গল্পগুচ্ছ' বই থেকে আমি কয়েকটি গল্প পড়েছি। গল্পগুলো পড়ে আমার মনে হয়েছে- কেন আমি এতদিন গল্পগুলো পড়িনি? 'বলাই', 'ছুটি' এসব গল্প পড়তে পড়তে মনে হয়েছে এ তো আমারই কথা, আমিও তো এমনই ছিলাম। তবে শিমুলগাছটি কেটে ফেলা বা ফটিকের মৃত্যু- কোনোটাই আমি মেনে নিতে পারিনি। 'কাবুলিওয়ালা', 'পোস্টমাস্টার' কী অসাধারণ গল্প! পড়তে পড়তে চোখে পানি এসে যায়। 'গল্পগুচ্ছ'র গল্পগুলো একে একে পড়েই যাচ্ছি। পরের বার আরও গল্পের কথা তোমাকে লিখে জানাব। ভালো থেকো। তোমার বন্ধু ইমতিয়াজ আহমেদ
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর