সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর: New Mail To : [email protected] Cc : [গণিত] . Bcc : [গণিত] Subject : সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিক সময় ব্যয় না করার জন্য পরামর্শ। শান্ত আশা করি, ভালোই আছ। আমিও ভালো আছি। বন্ধু হতে চেয়ে' তোমার 'ফ্রেন্ড রিকোয়েস্ট' দেখে বুঝতে পারলাম তুমি ফেসবুকে এসেছ। ফেসবুক হলো বন্ধুদের সঙ্গে যোগাযোগের একটা সহজ মাধ্যম। পুরোনো বন্ধুদের পাশাপাশি নতুন নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হওয়াও এর বিশেষ একটি দিক। তবে ফেসবুক ব্যবহারে যেমন সতর্ক থাকতে হয় তেমনি ফেসবুকে যেন অধিক সময় নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখা জরুরি। অযথা বন্ধুদের সঙ্গে গল্পে মেতে থেকে সময়ের অপচয় করাটা ঠিক না। একই সংবাদ, একই স্ট্যাটাস, একই পোস্ট বারবার পড়ে কিংবা অন্যের পোস্টে অযথা তর্কে জড়িয়ে না পড়ে সময়ের প্রতি বিশেষ খেয়াল রাখা নিজেরই দায়িত্ব। আশা করি, এ ব্যাপারটা বুঝবে। বাবা-মাকে আমার প্রণাম জানাবে। তাঁরা কেমন আছেন জানিও। স্বাধীন
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে…
Mymensingh · 2025
উত্তর
উত্তর