মাধ্যমিক বিদ্যালয়ে 'সহকারী শিক্ষক' পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ।
উত্তর: ২ জুলাই ২০২৫ অধ্যক্ষ আহমেদাবাদ উচ্চ বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ । বিষয়: মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য যথাযথ কর্তৃপক্ষের বরাবর একটি আবেদন পত্র রচনা কর। জনাব গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে 'দৈনিক যুগান্তর' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। ১. নাম: ফাতেমা ওয়ারা ২. পিতার নাম: ওয়াজেদ মল্লিক ৩. মায়ের নাম: রাবেয়া সুলতানা ৪. স্থায়ী ঠিকনা গ্রাম: লক্ষমণপুর, ডাকঘর+ উপজেলা; পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও। ৫. বর্তমান ঠিকানা: ঐ ৬. জন্মতারিখ: ৩০ সেপ্টেম্বর ১৯৯৩ ৭. জাতীয়তা: বাংলাদেশি (জন্মসূত্রে) ৮. ধর্ম: ইসলাম ৯. শিক্ষাগত যোগ্যতা: পরীক্ষার নাম বিভাগ/ বিষয় প্রাপ্ত জিপিএ/সিজিপিএ পাশের বছর বোর্ড/বিশ্ববিদ্যালয় এসএসসি বিজ্ঞান ৪.০০ (৫-এর মধ্যে) ২০০৯ দিনাজপুর বোর্ড এইচএসসি বিজ্ঞান ৪.৪০ (৫-এর মধ্যে) ২০১১ দিনাজপুর বোর্ড বিএসএস (সম্মান) সমাজবিজ্ঞান ৩.১২ (৪-এর মধ্যে) ২০১৫ রাজশাহী বিশ্ববিদ্যালয় এমএসএস সমাজবিজ্ঞান ৩.২১ (৪-এর মধ্যে) ২০১৯ রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০. অভিজ্ঞতা: ১ নভেম্বর ২০২২ থেকে এমএ রেজা ডিগ্রি কলেজ, ভেদরগঞ্জ, শরীয়তপুরে প্রভাষক পদে কর্মরত আছি। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, ওপরে বর্ণিত তথ্যাদি বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে কৃতজ্ঞ থাকব। বিনীত ফাতেমা ওয়ারা সংযুক্তি: ১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ২. সকল সনদপত্রের অনুলিপি ৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি ৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি * (এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
মাধ্যমিক বিদ্যালয়ে 'সহকারী শিক্ষক' পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপ…
Mymensingh · 2025
উত্তর
উত্তর