মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুকে একটি ই-মেইল প্রেরণ কর।
উত্তর: To : [email protected] Cc : [গণিত] . Bcc: [গণিত] . Subject: মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিকর দিক। প্রিয় বন্ধু/ভাই, শুভেচ্ছা নিও। বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার মোবাইল ফোন। যোগাযোগের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। মোবাইল ফোন বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। দ্রুত বিশ্বের যেকোনো প্রান্তে আমরা যোগাযোগ করতে পারি। কিন্তু বর্তমানে এর অপব্যবহারে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, হুমকি, অপহরণ ও জঙ্গিবাদসহ নানা অপকর্মে সহায়ক ভূমিকা রাখছে মোবাইল ফোন। মিথ্যা বলার প্রবণতা ও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সময়ের ও অর্থের অপচয় এবং শ্রেণিকক্ষ, সভা-সমিতি ও উপাসনালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। অশালীন কুরুচিপূর্ণ ছবি ও অসামাজিক কার্যকলাপ এবং ইভটিজিং বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি মোবাইল ফোনের রেডিয়েশন মানবদেহের ক্ষতিসাধন করে। অধিক ব্যবহারের ফলে পড়ালেখারও প্রচুর ক্ষতি হচ্ছে। সুতরাং মোবাইল ফোনের অপব্যবহার থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে। আশা করি, বন্ধুরা বিষয়টি নিয়ে গুরুত্বসহ ভাববে। সবাই ভালো থেকো। শাহীন
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুকে একটি ই-মেইল প…
Dhaka · 2025
উত্তর
উত্তর
অতএব, উল্লিখিত তথ্যাদির আলোকে আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের সুযোগ দানের জন্য বিনীত প্রার্থনা করছি।
নিবেদক
মো. সাইফুল ইসলাম
সংযুক্তি:
১. ৩টি সার্টিফিকেট-এর সত্যায়িত কপি।
২. পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি।
৩. চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি।
[বি. দ্র.: প্রাথমিক বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' পদের ক্ষেত্রে "মহাপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা 'ক' এই বরাবর লিখতে হবে।