নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো : Patriotism is a very noble virtue. Its means love for one's country. A person who loves his/her country more than anything else is called a patriot. Patriotism inspires a man to do everything just and fair for the wellbeing and betterment of the country. It is the invaluable quality that impels a man to sacrifice his own interest, comfort, pleasure and even his life for the sake of his/her country! To a true patriot mother and the motherland are the same.
উত্তর: বঙ্গানুবাদ : দেশপ্রেম একটি উন্নত চারিত্রিক গুণ। এটা দেশের প্রতি ব্যক্তির ভালোবাসাকে বোঝায়। একজন মানুষ যখন যেকোনো কিছুর চেয়ে নিজের দেশকে বেশী ভালোবাসে তখন তাকে দেশপ্রেমিক বলে। দেশপ্রেম, একজন মানুষকে দেশের মঙ্গল ও অগ্রগতির জন্য ন্যায়সঙ্গত সবকিছু করতে অনুপ্রাণিত করে। এটি এমন এক অমূল্য গুণ, যা মানুষকে ব্যক্তি স্বার্থ, আরাম-আয়েশ, খুশি এমনকি নিজের জীবনও দেশের জন্য উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। একজন যথার্থ দেশপ্রেমিকের কাছে মা ও মাতৃভূমি সমার্থক।
HSC Bangla 2nd Paper পারিভাষিক শব্দ বা অনুবাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · পারিভাষিক শব্দ বা অনুবাদ · সৃজনশীল

উত্তর