বাক্য শুদ্ধ করে লেখ: (যেকোনো পাঁচটি) i) সদ্যঃজাত শিশুটি সুস্থ আছে। ii) নজরুল জন্ম-জয়ন্তী উৎসব পালিত হয়েছে। iii) বাংলাদেশের ঋতু বৈচিত্রতা অত্যন্ত মনোমুগ্ধকর। iv) বৃক্ষটি সমূলসহ উৎপাটন করা হয়েছে। v) দারিদ্র্যতা একটি অভিশাপ। vi) বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। vii) শিক্ষক অন্যান্য বিষয়গুলোর আলোচনা করলেন। viii) কেবলমাত্র গলার জোরেই সব হয় না।
উত্তর: শুদ্ধ বাক্যগুলো হলো: i) সদ্যজাত শিশুটি সুস্থ আছে। ii) নজরুল জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। iii) বাংলাদেশের ঋতুবৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর। iv) বৃক্ষটি মূলসহ উৎপাটন করা হয়েছে। v) দারিদ্র্য একটি অভিশাপ। vi) বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। vii) শিক্ষক অন্যান্য বিষয় আলোচনা করলেন। viii) কেবল গলার জোরেই সব হয় না।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর