যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) তার সাথে আমার সখ্যতা আছে। (ii) আপনার কি মনে হয় না, বিধি লঙ্ঘন হয়েছে? (iii) আমি স্বরস্বতী কোলে গজাননের ছোট ভাইটি। (iv) সবার সু-স্বাস্থ্য কামনা করছি। (v) কারো ফাগুন মাস, কারো সর্বনাশ। (vi) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা। (vii) সে কুপুরুষের মতো কথা বলছে। (viii) মিলিটারি এখন যাবতীয় গাড়িগুলো থামোচ্ছে।
উত্তর: (i) তার সাথে আমার সখ্য আছে। (ii) আপনার কি মনে হয় না, বিধি লঙ্ঘিত হয়েছে? (iii) আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি। (iv) সবার সুস্থতা কামনা করছি। (v) কারো পৌষ মাস, কারো সর্বনাশ। (vi) অধ্যয়নই ছাত্রদের তপস্যা। (vii) সে কাপুরুষের মতো কথা বলছে। (viii) মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) তার সাথে আমার সখ্যতা আছে। (…
Dinajpur · 2025
উত্তর