যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা। (ii) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি। (iii) তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। (iv) গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ। (v) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। (vi) সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল। (vii) সে সভায় উপস্থিত ছিলেন। (viii) সে আমার অধীনস্থ।
উত্তর: (i) অধ্যয়নই ছাত্রদের তপস্যা। (i) আমি এ ঘটনা প্রত্যক্ষ করছি।/আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি। (iii) তাঁর সৌজন্যে/সুজনতায় মুগ্ধ হয়েছি। (vi) গীতাঞ্জলি একখানা কাব্য/কাব্যগ্রন্থ। (v) শুধু গায়ের জোরে কাজ হয় না। (vi) সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল/ ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিলে। (vii) তিনি সভায় উপস্থিত ছিলেন। (viii) সে আমার অধীন।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা। …
Mymensingh · 2025
উত্তর
উত্তর