নিচের যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) তিনি স্বপরিবারে ঢাকা থাকেন। (ii) প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা। (iii) তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন। (iv) বাজারে খাঁটি গরুর দুধ দুর্লভ। (v) ছেলেটি ভয়ানক মেধাবী। (vi) কীতিবাস বাংলা রামায়ন লিখেছেন। (vii) সকল লোকেরাই সেখানে উপস্থিত ছিল। (viii) দৈন্যতা প্রশংসনীয় নয়।
উত্তর: (i) তিনি সপরিবারে ঢাকায় থাকেন। (ii) প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড়ো কথা। (iii) তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন। (iv) বাজারে গোরুর খাঁটি দুধ দুর্লভ। (v) ছেলেটি অত্যন্ত মেধাবী। (vi) কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। (vii) সকল লোক সেখানে উপস্থিত ছিল। (viii) দীনতা/ দৈন্য প্রশংসনীয় নয়।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
নিচের যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) তিনি স্বপরিবারে ঢাকা …
Barisal · 2025
উত্তর
উত্তর