যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো :
উত্তর: (i) মায়ের দুচোখ অশ্রুজলে ভেসে গেল। =মায়ের দুচোখ অশ্রুতে ভেসে গেল। (ii) আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো। =আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো। (iii) অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন । =অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন । (iv) উপরোক্ত বাক্যগুলো শুদ্ধ নয়। =উপর্যুক্ত বাক্যগুলো শুদ্ধ নয়। (v) লোকটা পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও । =লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও । (vi) লোকটি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন। = লোকটি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। (vii) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার । = অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার । (viii) উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। =উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো :
উত্তর