যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) তোমার কথা প্রমাণ হয়নি। (ii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। (iii) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। (iv) অশ্রুজলে বুক ভেসে গেল। (v) কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না। (vi) সকাল হইতে বৃষ্টি হচ্ছে। (vii) পরবর্তীতে আপনি আবার আসবেন। (viii) একটা গোপনীয় কথা বলি।
উত্তর: (i) তোমার কথা প্রমাণিত হয়নি। (ii) উপরিউক্ত/উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। (iii) তার সৌজন্যে মুগ্ধ হলাম। (iv) অশ্রুতে/চোখের জলে বুক ভেসে গেল। (v) কেবল গায়ের জোরে সব কাজ হয় না। (vi) সকাল থেকে বৃষ্টি হচ্ছে। (vii) পরবর্তী সময়ে আপনি আসবেন/আপনি আবার আসবেন। (viii) একটা গোপন কথা বলি।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর