যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) আমিনা বুদ্ধিমান মেয়ে। (ii) সব ছাত্ররা উপস্থিত আছে। (iii) তিনি স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত। (iv) সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে। (v) অশ্রুজলে বুক ভেসে গেল। (vi) পরবর্তীতে আপনি আবার আসবেন। (vii) মাদকাশক্তি ভালো নয়। (viii) সাবধান পূর্বক চলবে।
উত্তর: (i) আমিনা বুদ্ধিমতী মেয়ে। (ii) সব ছাত্র উপস্থিত আছে। / ছাত্ররা উপস্থিত আছে। (iii) তিনি সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত। (iv) সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে। (v) অশ্রুতে বুক ভেসে গেল।/চোখের জলে বুক ভেসে গেল (vi) পরবর্তী সময়ে/পরবর্তী কালে আপনি আবার আসবেন। (vii) মাদকাসক্তি ভালো নয়। (viii) সাবধানে চলবে।/সাবধানতা পূর্বক চলবে।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) আমিনা বুদ্ধিমান মেয়ে। (ii) …
Dhaka · 2025
উত্তর
উত্তর