যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) নদীর জল হ্রাস হয়েছে। (ii) এ মামলায় আমি সাক্ষী দেব না। (iii) আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। (iv) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। (v) মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে। (vi) এ কথা প্রমাণ হয়েছে। (vii) ছেলেটি দুর্দান্ত মেধাবী। (viii) আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
উত্তর: (i) নদীর জল হ্রাস পেয়েছে। (ii) এ মামলায় আমি সাক্ষ্য দেব না। (iii) আমৃত্যু দেশের সেবা করে যাব।/ মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। (iv) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (v) মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। (viii) এ কথা প্রমাণিত হয়েছে। (viii) ছেলেটি অত্যন্ত মেধাবী। (viii) আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) নদীর জল হ্রাস হয়েছে। (ii) এ…
Sylhet · 2025
উত্তর
উত্তর