যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে। (ii) সূর্য উদয় হয়েছে। (iii) বিধি লঙ্ঘন হয়েছে। (iv) অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট। (১) বিরাট গরু-ছাগলের হাট। (vi) মাতাহীন শিশুর কী দুঃখ! (vii) গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে। (viii) এক পৌষে শীত যায় না।
উত্তর: (i) মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে। (ii) সূর্য উদিত হয়েছে। (iii) বিধি লঙ্ঘিত হয়েছে। (iv) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। (v) গোরু-ছাগলের বিরাট হাট। (vi) মাতৃহীন শিশুর কী দুঃখ! (vii) গাছটি সমূল/মূলসহ উৎপাটিত হয়েছে। (viii) এক মাঘে শীত যায় না।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে।…
Comilla · 2025
উত্তর
উত্তর