যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধরূপে লেখ: (i) সব পাখিরা নীড় বাঁধে না। (ii) সুন্দর হাতের লেখা সবার পছন্দ। (iii) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। (iv) সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা উচিত (v) এক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে। (vi) আমি কিংবদন্তীর কথা বলছি। (vii) এটি লজ্জাস্কর ব্যাপার। (iii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উত্তর: (i) সব পাখি নীড় বাঁধে না। (ii) হাতের সুন্দর লেখা সবার পছন্দ। (iii) অন্নাভাবে প্রতি ঘরে/ঘরে ঘরে হাহাকার। (iv) সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। (v) এক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে। (vi) আমি কিংবদন্তির কথা বলছি। (vii) এটি লজ্জাজনক ব্যাপার। (viii) উপরিউক্ত/উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধরূপে লেখ: (i) সব পাখিরা নীড় বাঁধে না। (ii…
Chittagong · 2025
উত্তর
উত্তর