নিচের যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ :
উত্তর: (i) তিনি সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন। =তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন (ii) অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে। =অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে। (iii) পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ। =পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ। (iv) ইহার আবশ্যক নাই। =ইহার আবশ্যকতা নাই (v) সময় বড় সংক্ষেপ। =সময় বড় সংক্ষিপ্ত। (vi) শকুনের দোয়ায় গাভী মরে না। =শকুনের দোয়ায় গরু মরে না (vii) বেপরোয়া গাড়ি চালানো উচিত নয়। =বেপরোয়া গতিতে গাড়ি চালানো উচিত নয় (viii) মাতাহীন শিশুর কী দুঃখ! =মাতৃহীন শিশুর কী দুঃখ!
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
নিচের যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ :
উত্তর