অশুদ্ধ বাক্য গুলো শুদ্ধ কর (যে কোনো পাঁচটি)
উত্তর: i) আপনি স্বপরিবারে আমন্ত্রিত। =আপনি সপরিবারে আমন্ত্রিত। ii)আমরা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। =আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। iii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। =উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। iv. এ বারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। =এ বারের বন্যায় লোকটি সর্বস্বান্ত হলো। v. এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ। = এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ। vi.তার দু'চোখ অশ্রুজলে ভেসে গেল । =তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল। vii) যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা। =যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা। viii) সুশিক্ষার কোনো বিকল্প নাই। =সুশিক্ষার বিকল্প নেই।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
অশুদ্ধ বাক্য গুলো শুদ্ধ কর (যে কোনো পাঁচটি)
উত্তর