যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) তিনি সম্ভ্রান্তশালী বংশে জন্মেছেন। (ii) রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর। (iii) দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি। (iv) অদ্যবধি তাহার দেখা নাই। (v) কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। (vi) হাটে কলস ভাঙা। (vii) অন্যায়ের ফল দুর্নিবার্য। (viii) সব পাখিরা নীড় বাঁধে না।
উত্তর: (i) তিনি সম্ভ্রান্ত বংশে জন্মেছেন। (ii) রবীন্দ্রনাথের প্রতিভা অসাধারণ। (iii) দুর্বিষহ যন্ত্রণায় ভুগছি। (iv) অদ্যাবধি তাহার দেখা নাই। (v) কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়। (vi) হাটে হাঁড়ি ভাঙা। (vii) অন্যায়ের প্রতিফল অনিবার্য। (viii) সব পাখি নীড় বাঁধে না।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) তিনি সম্ভ্রান্তশালী বংশে জন…
Jessore · 2024
উত্তর
উত্তর