নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ। i. দৈন্যতা প্রশংসনীয় নয়। ii. দশচক্রে ঈশ্বর ভূত। iii. শুধুমাত্র কথায় কাজ হবে না। iv. তার কথাই প্রমাণ হলো। v. তিনি সস্ত্রীক এসেছেন। vi. রিমা ভয়ংকর মেধাবী। vii. করোনাকালীন সময়ে আমরা কোথাও যায়নি। viii. পরবর্তীতে এই বিষয়ে কথা হবে।
উত্তর: i. দৈন্যতা প্রশংসনীয় নয়। = দীনতা/দৈন্য প্রশংসনীয় নয়। ii. দশচক্রে ঈশ্বর ভূত। = দশচক্রে ভগবান ভূত। iii. শুধুমাত্র কথায় কাজ হবে না। = শুধু কথায় কাজ হবে না। iv. তার কথাই প্রমাণ হলো। = তার কথাই প্রমাণিত হলো। v. তিনি সস্ত্রীক এসেছেন। = তিনি সস্ত্রীক/ স্ত্রীসহ এসেছেন। vi. রিমা ভয়ংকর মেধাবী। = রিমা অত্যন্ত মেধাবী। vii. করোনাকালীন সময়ে আমরা কোথাও যায়নি। = করোনাকালীন / করানোর সময় আমরা কোথাও যায়নি। viii. পরবর্তীতে এই বিষয়ে কথা হবে। = পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর