যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো : (i) কীর্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। (ii) আপনি স্ববান্ধৰে আমন্ত্রিত। (iii) কারো আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়। (iv) আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাবো। (v) মিমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়। (vi) সে এ মামলায় সাক্ষী দিয়েছে। (vii) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। (viii) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
উত্তর: (i) কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। (ii) আপনি সবান্ধব আমন্ত্রিত। (iii) কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়। (iv) আমৃত্য/মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। (v) মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়। (vi) সে এ মামলায় সাক্ষ্য দিয়েছে। (vii) শুধু/মাত্র গায়ের জোরে কাজ হয় না। (viii) এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো : (i) কীর্তিবাস বাংলায় রামায়ণ…
Comilla · 2024
উত্তর
উত্তর