অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ: এতদ্বারা, এই কলেজের সকল শিক্ষার্থী-শিক্ষকগণ ও সকল কর্মচারীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মে দিবস উপলক্ষ্যে আসছে আগামী ১ মে ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকিবে। আসছে ২ মে ২০২৪ খ্রি. থেকে কলেজ পূর্বের ন্যায় যথারীতিভাবে চলিবে।
উত্তর: এতদ্দ্বারা এ কলেজের সকল শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে, মে দিবস উপলক্ষ্যে আগামী ১লা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ থেকে কলেজ আগের মতো যথারীতি চলবে।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল
অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ: এতদ্বারা, এই কলেজের সকল শিক্ষার্থী-শিক্ষক…
Dhaka · 2024
উত্তর
উত্তর