যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: (i) তোমার কথা প্রমাণ হয় নি। (ii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। (iii) বিদ্যান দুর্জন হলেও পরিত্যাগ কর। (iv) প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়। (v) শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না। (vi) করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। (vii) অন্ন নষ্ট করে কী লাভ? (viii) বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী দাও
উত্তর: (i) তোমার কথা প্রমাণিত হয়নি। (ii) উপরিউক্ত/উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। (iii) বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য। (iv) প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণিবিদ্যা পড়। (v) শুধু টাকা হলেই বিদ্যা অর্জন হয় না। (vi) করোনাকালীন/করোনার সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। (vii) অন্ন/ভাত নষ্ট করে কী লাভ? (viii) বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর