নিচে যে কোন পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ। i. সব পাখিরা নীড় বাঁধে না। ii. পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ। iii. এ বারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। iv. আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। v. "অপরাহ্ন" শব্দটি লিখতে অনেকেই ভুল করেন। vi. মাতাহীণ শিশুর কি দুঃখ! vii. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছে। viii. আমি, তুমি ও সে আজ মেলায় যাব।
উত্তর: i. সব পাখি নীড় বাঁধে না। ii. পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ। iii. এবারের বন্যায় লোকটি সর্বস্বান্ত হলো। iv. আমার বক্তব্য আর দীর্ঘ করব না। v. "অপরাহ্ন" শব্দটি লিখতে অনেকেই ভুল করে। vi. মাতৃহীন শিশুর কি দুঃখ। vii. তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। viii. তুমি, সে ও আমি আজ মেলায় যাব।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর