নিচের যেকোনো পাঁচটির বাক্য শুদ্ধ করে লেখ: i. আমি সাক্ষী দিব না। ii. এক পৌষের শীত যায় না। iii. সব পাখিরা ঘরে আসে না। iv. আমি সন্তোষ হলাম। v. দৈন্যতা সব সময় ভালো নয়। vi. অপমান হবার ভয় নেই। vii. তিনি সস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। viii.তাহাকে এখন এখানে যাইতে হবে।
উত্তর: i. আমি সাক্ষী দিব না। = আমি সাক্ষ্য দেব না। ii. এক পৌষের শীত যায় না। = এক মাঘে শীত যায় না। iii. সব পাখিরা ঘরে আসে না। = সব পাখি ঘরে আসে না। iv. আমি সন্তোষ হলাম। = আমি সন্তুষ্ট হলাম। v. দৈন্যতা সব সময় ভালো নয়। = দীনতা সব সময় ভালো নয়। vi. অপমান হবার ভয় নেই। = অপমানিত হবার ভয় নেই। vii. তিনি সস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। = তিনি স্ত্রীসহ নিউমার্কেট গিয়েছেন। viii.তাহাকে এখন এখানে যাইতে হবে। = তাকে এখান থেকে যেতে হবে।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর