যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো: i. মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন। ii. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো। iii. বিরাট গরু-ছাগলের হাট। iv. এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। V. অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। vi. আমার টাকার আবশ্যকতা নাই। vii. প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা। viii. বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
উত্তর: শুদ্ধ বাক্য : i. মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন। ii. শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। iii. গরু-ছাগলের বিরাট হাট। iv. এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। v. অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে। vi. আমার টাকার আবশ্যকতা নাই। vii. প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। viii. বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর