যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো: i. তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবে। ii. প্ৰয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে বিদায় দিলাম। iii. তাহারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। iv. সুশিক্ষার কোনো বিকল্প নেই। v. এতে গৌরব লোপ হয়েছে। vi. শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। vii. সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি। viii. পরবর্তীতে আপনি আবার আসবেন।
উত্তর: অশুদ্ধ শুদ্ধ i. তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবে। তিনি আজ ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন। ii. প্ৰয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে বিদায় দিলাম। প্ৰয়াত কবিকে আমরা সবাই অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলাম। iii. তাহারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। iv. সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার কোনো বিকল্প নেই। v. এতে গৌরব লোপ হয়েছে। এতে গৌরব লোপ পেয়েছে। vi. শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। vii. সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি। সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। viii. পরবর্তীতে আপনি আবার আসবেন। আপনি পরে আবার আসবেন।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর