অণুচ্ছেদটি শুদ্ধ করে লেখোঃ আমাদের বঙ্গভূমি সুজলা, সুফলা, শস্য শ্যামলা,- তবু চাষার উদরে অন্ন নাই কেন? ইহার উত্তর শ্রদ্ধাশীল রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, “ধান তার বসুন্ধরা যার।” তাই তো, অভাগা চাষাবৃন্দ কে? সে কেবলমাত্র "ক্ষেতে ক্ষেতে পুইড়া মরিবে” হাল বহন করিবে আর পাট উৎপন্ন করিবে। তাহা হইলে চাষার ঘরে যে “মোরাই-ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল,” একথার অর্থ কী?
উত্তর: আমাদের বাংলাদেশ সুজলা, সুফলা, শস্য-শ্যামলা'- তবু চাষার পেটে ভাত নেই কেন? এর উত্তর শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, "ধান তার বসুন্ধরা যার।" তাই তো অভাগা চাষা কে? সে কেবল ক্ষেতে ক্ষেতে পুড়ে মরবে, হাল বাইবে আর পাট উৎপাদন করবে। তাহলে চাষার ঘরে যে “মোরাই-ভরা ধান, গোয়াল ভরা গোরু, উঠান ভরা মুরগি ছিল" এ কথার অর্থ কী?
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর